রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব ফ্লাইদুবাই বিমানে হামলা: কে এই রহস্যময় কো-পাইলট হামাম আল-হামামি? জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী রাড্ডা সেন্টারে হামলা: ছাত্রদলের সাবেক নেতা মিশুর পর পিয়াস গ্রেপ্তার

বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২২ টাইম ভিউ
বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব
ছবি-সংগৃহীত

ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বেসামরিক পাকিস্তানি নিহত ও আরেকজন আহত হওয়ার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের ডন জানিয়েছে, শুক্রবার আন্তর্জাতিক সীমান্তের বেদিয়ান সেক্টরের কাসুরের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “বিএসএফ সদস্যরা নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে বিনা উসকানিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করেছে। বলপ্রয়োগের এই ঘটনা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও অত্যান্ত অসামঞ্জস্যপূর্ণ, এর ফলে দুটি মূলব্যান প্রাণ হারানোর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

এতে আরও বলা হয়, নিহতদের ‘অনুপ্রবেশকারী হিসেবে ভুলভাবে চিত্রিত করার যে কোনো প্রচেষ্টা’ পাকিস্তান দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, তারা ভারতীয় পক্ষকে ‘অবিলম্বে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত’ করতে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করে পাকিস্তানকে তা জানাতে বলেছে।

যা ঘটেছে বলে পাকিস্তানের দাবি

ডন জানিয়েছে, নিহতরা সীমান্ত অঞ্চলের লাধার গ্রামের বাসিন্দা। তারা একটি সীমান্ত পিলারের দিকে এগিয়ে গেলে বিএসএফ কোনো সতর্কতা না জানিয়েই গুলি করে। হতাহত তিনজনই নিরস্ত্র ছিলেন।

নিরাপত্তা সূত্রগুলো ডনকে জানিয়েছে, তারা কেউই সীমান্ত বেড়া অতিক্রম করার চেষ্টা করেননি। পাকিস্তানের সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, নিহত দুজনের নাম আজমত রাসুল ও মোহসিন জাট। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যমে নিরাপত্তা সূত্রের বরাতে ঘটনাটিকে অনুপ্রবেশের চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে। ভারতের পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর