রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব ফ্লাইদুবাই বিমানে হামলা: কে এই রহস্যময় কো-পাইলট হামাম আল-হামামি? জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী রাড্ডা সেন্টারে হামলা: ছাত্রদলের সাবেক নেতা মিশুর পর পিয়াস গ্রেপ্তার

রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি-সংগৃহীত

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৩ অক্টোবর) রাত থেকে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রাত ৯টা থেকে রোববার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহক এই সাময়িক গ্যাস সংকটের আওতায় থাকবেন।বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত ৯টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত নগরীর বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা ও চন্দনটুলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহও এ সময়ে বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এয়ারপোর্ট রোড এলাকায় ২, ৩ ও ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। আবিকা সিলেট-উত্তরের নিয়ন্ত্রণাধীন এলাকায় এসব কাজ পরিচালিত হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কারিগরি জটিলতা কিংবা আবহাওয়াজনিত কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে।

তাই গ্যাস সরবরাহ বন্ধ থাকার নির্ধারিত সময়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর