সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে দিলেন আ. লীগ কর্মী সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী লালনের মাজারে পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবার বাড়ল অটোগ্যাসের দাম বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী বরগুনায় সাংবাদিককে গ্রেপ্তার, হাতকড়া ও ডোপ টেস্ট ঘিরে সমালোচনার ঝড় কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ

এবার বাড়ল অটোগ্যাসের দাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০ টাইম ভিউ
এবার বাড়ল অটোগ্যাসের দাম
ছবি-সংগৃহীত

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ১২ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন হার অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন এই মূল্যতালিকা প্রকাশ করে বিইআরসি। নির্দেশনায় জানানো হয়, নতুন নির্ধারিত দর রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

মূল্য পরিবর্তনের বিষয়ে বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অক্টোবরের জন্য সৌদি আরামকো কর্তৃক ঘোষিত প্রোপেন ও বিউটেনের দর যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৮০ ও ৭৩০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত অনুযায়ী গড় মূল্য প্রতি মেট্রিক টন ৭১২.৫০ মার্কিন ডলার বিবেচনায় নিয়ে দেশের বাজারে অক্টোবর ২০২৬ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর