সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে দিলেন আ. লীগ কর্মী সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী লালনের মাজারে পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবার বাড়ল অটোগ্যাসের দাম বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী বরগুনায় সাংবাদিককে গ্রেপ্তার, হাতকড়া ও ডোপ টেস্ট ঘিরে সমালোচনার ঝড় কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ

লালনের মাজারে পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
লালনের মাজারে পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
ছবি-সংগৃহীত

ঝিনাইদহ ও হবিগঞ্জের ঘটনার পর এবার কুষ্টিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালন মাজার দর্শন শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অনুসারী ও স্থানীয় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি প্রায় আধা ঘণ্টা সেখানে অবরুদ্ধ থাকেন।

হামলার বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে দাবি করেন, ঝিনাইদহ ও হবিগঞ্জের ধারাবাহিকতায় কুষ্টিয়ায় তাদের দলের মুখ্য সমন্বয়কের ওপর প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীরা এই হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে কিছু লোককে লাঠিসোটা নিয়ে ধাওয়া করতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন জানান, মাজার প্রাঙ্গণের ভেতরে ঢুকে অতর্কিত এ হামলা চালানো হয়। পরবর্তীতে প্রশাসন এবং এনসিপি ও ছাত্রশক্তির স্থানীয় নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে।

উল্লেখ্য, এর আগে গত ২২ মে ঝিনাইদহ পৌর কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে এবং গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের সার্কিট হাউস এলাকায় পৃথক হামলায় শিকার হয়েছিলেন এনসিপির এই নেতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর