বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত
ছবি-সংগৃহীত

ফ্রান্সজুড়ে চলমান শিক্ষা বিক্ষোভ নিয়ন্ত্রণে স্টান গ্রেনেডের ব্যবহার স্থগিত করা হয়েছে। কারণ চলতি সপ্তাহের শুরুতে এমন একটি গ্রেনেড বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ঘটনা সম্পর্কে বিক্ষোভকারীরা ও কর্মকর্তারা পরস্পরবিরোধী বর্ণনা দিচ্ছেন।

কর্তৃপক্ষের দাবি, পুলিশের ছোড়া গ্রেনেডটি ওই কিশোর মাটি থেকে তুলে নেওয়ার পর বিস্ফোরিত হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, একজন পুলিশ কর্মকর্তার ছোড়া গ্রেনেড সরাসরি কিশোরটির গায়ে লাগে।এ প্রেক্ষাপটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ ন্যুনিয়েজ জানিয়েছেন, সোমবার ফ্রান্সের লঁসে ঘটে যাওয়া ঘটনাটির প্রকৃত কারণ জানা না যাওয়া পর্যন্ত স্টান গ্রেনেডের ব্যবহার বন্ধ থাকবে। কয়েকটি সংগঠন অভিযোগ করেছে, বিক্ষোভে শিক্ষার্থীদের ওপর পুলিশ মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে। পুলিশের আচরণ যথাযথ ছিল কি না, তা জানতে পুলিশের তদারকি সংস্থা আইজিপিএন ১৮টি তদন্ত শুরু করেছে।

এদিকে, বুধবারও বিক্ষোভের কারণে ফ্রান্সে পাঁচ শতাধিক স্কুল পুরোপুরি বা আংশিক বন্ধ রয়েছে। এই বিক্ষোভ নিয়ে বুধবার সন্ধ্যায় বক্তব্য দেওয়ার কথা ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকোর্নুর।

মঙ্গলবার উন্নততর শিক্ষাব্যবস্থার পরিবেশের দাবিতে কয়েক লাখ মানুষ রাস্তায় নেমেছিলো। তখন দেশটির কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভ থেকে ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ৪৩ জন সদস্য আহত হয়েছেন।

শুরুতে বিক্ষোভটি শুধু হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরে তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠনও এই বিক্ষোভে যোগ দেন। সূত্র: বিবিসি বাংলা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর