বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না: স্পিকার ১৪ বছরের বিআরটি প্রকল্প বাতিল, ছয় লেনের মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নরসিংদীতে ডাইং কারখানার বয়লারে আগুন, দগ্ধ ৫ রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেও লাগবে নিবন্ধন মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক কক্সবাজার সৈকতে লাখো মানুষ, ৪৫ মিনিটে ৩৮০ প্রতিমা বিসর্জন প্রধানমন্ত্রীকে অনুসরণ করা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রতিমন্ত্রীর রিয়াদে চালু হচ্ছে বিমানের ফ্লাইট, আগামীকাল শুরু হচ্ছে দাম্মাম রুটেও সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

ডিসেম্বরে ইউএনও, জানুয়ারিতে ডিসি সম্মেলন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ
ডিসেম্বরে ইউএনও, জানুয়ারিতে ডিসি সম্মেলন
ছবি-সংগৃহীত

আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। অন্যদিকে, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, ইউএনও সম্মেলনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র দুটি আয়োজনের বিস্তারিত তথ্য নিশ্চিত করে জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন। তারিখ চূড়ান্ত হওয়ার পর ইউএনও সম্মেলনও প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে নির্ধারিত রয়েছে।

বার্ষিক ডিসি সম্মেলনে প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের কয়েক মাস আগে সরকার জেলা প্রশাসকদের কাছ থেকে তাদের নিজ নিজ জেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প ও নীতিগত বিষয় এবং আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে প্রস্তাব চায়।

এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবের তালিকা চূড়ান্ত করে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের উপস্থিতিতে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এবারই প্রথম ইউএনও সম্মেলনের আয়োজন হতে যাওয়ায় এটি কীভাবে করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে। তবে গণঅভ্যুত্থানের পর থেকেই মাঠ প্রশাসন নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। পাশাপাশি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় কর্মকর্তারা মনে করছেন, সম্মেলনের আলোচনায় এসব বিষয় গুরুত্ব পেতে পারে। সূত্র: ডেইলি স্টার

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর