বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না: স্পিকার ১৪ বছরের বিআরটি প্রকল্প বাতিল, ছয় লেনের মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নরসিংদীতে ডাইং কারখানার বয়লারে আগুন, দগ্ধ ৫ রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেও লাগবে নিবন্ধন মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক কক্সবাজার সৈকতে লাখো মানুষ, ৪৫ মিনিটে ৩৮০ প্রতিমা বিসর্জন প্রধানমন্ত্রীকে অনুসরণ করা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রতিমন্ত্রীর রিয়াদে চালু হচ্ছে বিমানের ফ্লাইট, আগামীকাল শুরু হচ্ছে দাম্মাম রুটেও সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২২ টাইম ভিউ
রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী
ছবি-সংগৃহীত

রংপুর ও রাজশাহী সফরের পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মেয়র শাহাদাত হোসেন।বিমানবন্দর থেকে সরাসরি জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী প্রথমে রংপুরে ধারা গোবিন্দ মন্দির এবং রাজশাহীতে ধর্মপাশা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে তিনি রওনা হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর