মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দু-পক্ষের সংঘর্ষ, অন্তত ২০ নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের আলোচনা আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ ইসলাম রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন ডিবির মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৭৬ টাইম ভিউ
সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
ছবি-সংগৃহীত

সাংবাদিকদের নিয়ে উসকানিমূলক মন্তব্য ও শারীরিক আক্রমণের হুমকি দেওয়ার অভিযোগে আলোচিত ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতের পেশাদার সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় মানহানি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিঘ্নিত করা এবং উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী। এ সময় সাম্প্রতিক একটি মাদকবিরোধী অভিযান এবং তৎকালীন প্রতিমন্ত্রীর অস্ত্র হাতে চলাফেরার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রীর উদ্দেশ্য সৎ হলেও পিস্তল হাতে নেওয়ার পদ্ধতি ভুল ছিল বলে মন্তব্য করেন। একই সঙ্গে এ ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে সাংবাদিকদের একটি বড় অংশকে ‘খারাপ’ উল্লেখ করে তাদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেন আব্বাসী।

এছাড়া সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়নকারী বলেও অভিহিত করেন তিনি। তার এসব মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে ২১ অক্টোবর নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন আব্বাসী। তিনি দাবি করেন, সব সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেননি; বরং অর্থের বিনিময়ে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সমালোচনা করেছেন। এ ঘটনার পর এবার তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর