মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে এবার বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

এবার বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪ টাইম ভিউ
এবার বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল ও কুতুবাইল এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় আসেন। পরে তাঁরা লিংক রোডের উভয় পাশে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় শ্রমিকেরা জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে তাঁরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকেরা। একপর্যায়ে ওভারপাসসহ সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের ভাষ্য, বর্তমান বাজারদরে তাঁদের বেতন দিয়ে সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হলেও গত কয়েক বছর ধরে পোশাকশ্রমিকদের মজুরি বাড়েনি। এ পরিস্থিতিতে দাবি আদায়ে তাঁরা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন পথচারী ও বাসযাত্রীরা। অনেকেই যানবাহন থেকে নেমে হেঁটে সড়ক পার হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। আবার অনেকে দীর্ঘ সময় গাড়ির ভেতরেই আটকে থাকেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর