মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের আলোচনা আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ ইসলাম রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন ডিবির মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ
বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন
ছবি-সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ)’ গঠন করা হয়েছে। নবগঠিত এই ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব পদে কে এম হারুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।রোববার (২২ নভেম্বর) বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই কমিটির অনুমোদন দেন।

সোমবার (২৩ নভেম্বর) ন্যাশনালিস্ট সাইবার ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া ফোরামের উপদেষ্টা হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এনসিএফের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে রয়েছেন মেজর (অব.) গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, নাসিফ ওয়াহিদ, কে এম হারুন অর রশিদ, আবদুস সালাম ফাহিম, ডা. মঞ্জুরুল ইসলাম, হাসান মাহবুব, ডা. সৈয়দ এ এ শাফী, প্রকৌশলী সুজাউর রহমান, এম এন অনিক, কাওসার মাহমুদ, জাকারিয়া আলম আপেল, ফয়েজ বিন আকরাম, প্রকৌশলী মোজাম্মেল হক, মো. নূর নবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, দেওয়ান আলফাজ উদ্দিন, রবিউল আউয়াল তালুকদার, মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাহমুদুল ইসলাম মাহতাব, আশিকুল ইসলাম, আবুল কালাম মুন্না ও ওয়াসি উদ্দিন আহমেদ চৌধুরী।

ফোরামের নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলফাজ দেওয়ান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মো. নূর নবী পাশা সবুজ, হাসান মাহবুব, সোনিয়া আক্তার স্মৃতি ও মহিউদ্দীন আহমেদ (সৈকত) দায়িত্ব পেয়েছেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে প্রকৌশলী সুজাউর রহমান, যুগ্ম মহাসচিব হিসেবে মালত আবুল কালাম মুন্না ও মোহাম্মদ আশরাফুল ইসলাম চিশতী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্চেন্ট মেরিনার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে প্রকৌশলী মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক হিসেবে ফয়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রকৌশলী নুরুজ্জামান উজ্জ্বল দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কৃষিবিদ ফয়সাল হোসেন রাজীব (ঢাকা বিভাগ), বাহাউদ্দীন ফারুক মুন্না (চট্টগ্রাম বিভাগ), ডা. ইফতেখার হায়দার অনি (ময়মনসিংহ বিভাগ), খালদুন বিন শহীদ (রাজশাহী বিভাগ) এবং জোয়ার্দার মো. আবু হানিফ (খুলনা বিভাগ)। পাশাপাশি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মশিয়ার রহমান ও হামীম আহমেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর