রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

রূপগঞ্জে ঈদের সেমাই রান্না করতে গিয়ে দগ্ধ গৃহবধূ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ টাইম ভিউ

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে ঈদের দিন সকালে চুলা জ্বালাতেই বিস্ফোরণে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে ওই ইউনিয়নের চাঁনখালী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ ব্যক্তি রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের চাঁনখালী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আঁখি আক্তার (২৫)।

দগ্ধের স্বামী রফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় সেমাই রান্নার জন্য আখি চুলা ধরাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আমি বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার স্ত্রীর শরীর আগুনে পুড়ে যাচ্ছে। পরে দ্রুত তার শরীরের আগুন নিভিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নিয়ে আসি।

তিনি আরও জানান, আমার স্ত্রীর শরীরের অধিকাংশ পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন আখির অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার সকালে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর