শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার বেদনাদায়ক ঈদ উদযাপন করছে দেশের মানুষ: ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ টাইম ভিউ

অনলাইন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ এবার দুর্ভাগ্যক্রমে বেদনাদায়ক ঈদ উদযাপন করছে। বর্তমান সংকট থেকে দেশের উত্তরণের জন্য সরকারের বিদায় ছাড়া বিকল্প আর কোনো পথ নেই।

শনিবার রাজধানীর শেরবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন বিএনপি নেতারা।

পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ন্যূনতম আনন্দ নিয়ে ঈদ উদযাপন করতে পারছে না দেশের মানুষ।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে টিকে আছে। সরকার পতনের আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর