শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

সিলেট সিটি নির্বাচনে গোপনে একাধিক প্রার্থী দিয়েছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২২৭ টাইম ভিউ

অনলাইন ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে অংশ না নিলেও গোপনে একাধিক প্রার্থী দিয়েছে বিএনপি। সিসিকের ৪২টি ওয়ার্ডে প্রায় ৪শ’ বিএনপি নেতা-কর্মী প্রার্থী হচ্ছেন।
শনিবার সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করছি দ্রুত সব রোহিঙ্গা তাদের দেশে ফিরবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজে শাহী ঈদগাহ ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। এতে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর