সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

চিরনিদ্রায় শায়িত হলেন বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের পাঁচ সদস্য

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চিরনিদ্রায় শায়িত হলেন রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের পাঁচ সদস্য। একই সারিতে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খন্দকার পাড়ার সৈয়দ বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।এর আগে বিকেলে সোয়া ৩টায় চারটি অ্যাম্বুল্যান্সযোগে পাঁচটি মরদেহ বাড়িতে পৌঁছায়। পরে আসর নামাজের পর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭) ও নুর (১৩) এবং ছেলে আব্দুল্লাহ (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।নিহত কাউসারের পরিবারের সদস্যরা জানান, কাউসার প্রথমে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। প্রায় ২০ বছর আগে ইতালি পাড়ি দেন। এরমাঝে তার দেশে আসা যাওয়া ছিল। দেড়মাস আগে প্রায় দুই বছর পর ইতালি থেকে দেশে ফেরেন কাউসার। তার স্ত্রী-সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্য ভিসা ও টিকিট সম্পন্ন করেছিলেন।

আগামী ২০ মার্চ তাদের নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার খেতে যান কাউসার। পরে ওই রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া ও নুর এবং ছেলে আব্দুল্লাহ মারা যান।সুত্র: জাগোনিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর