শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে :মার্কিন ভাইস প্রেসিডেন্ট ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি : ইসি সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চায় বাংলাদেশ

দোহারে রাস্তার উপর ড্রেজার পাইপ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দোহার প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
সময়ের আওয়াজ

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুরে রাস্তা ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে ড্রেজারের পাইপ স্থাপন করায় অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ।

আদালত সূত্রে জানা যায়, সরকারি রাস্তা নষ্ট করে বালুবাহী ড্রেজার পাইপ স্থাপনের মাধ্যমে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ জানান, রাস্তা নষ্ট করে বা জনগণের ভোগান্তি তৈরি করে ইচ্ছামাফিক ড্রেজার পাইপ স্থাপন করা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। জনস্বার্থে এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর