শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন : আইজিপি ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর

ছয় দাবিতে জামায়াত জোটের লংমার্চ ৫ সেপ্টেম্বর

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৩ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ করবে জামায়াত জোট। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১১ দলের শরিক হিসেবে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে অবগত করাবার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। বিভিন্ন সময় ১১ দলের প্রেস ব্রিফিং হয়েছে। ১১ দলীয় প্রস্তুতি আপনারা জেনেছেন। আগামীকাল আবার ১১ দলের শীর্ষ নেতাদের মিটিংয়ে এসব বিষয় নিয়ে আবার আলোচনা হবে। পাঁচ তারিখ পর্যন্ত দফায় দফায় নানা সময় আমরা আমাদের সিদ্ধান্তগুলো, প্রস্তুতিগুলো আপনাদেরকে অবগত করব।

দাবির বিষয়ে গোলাম পরওয়ার বলেন, প্রথম কথা হচ্ছে আমরা ছয়টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে পোস্টার লিফলেট-প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবির তো কোন শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। আমাদের প্রথম দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। এটা আমাদের প্রথম দাবি। অন্যান্য দাবিগুলো হচ্ছে- জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা; দেশের বর্তমান বিদ্যুৎ, তেল, গ্যাস এবং সারের তীব্র সংকট দূর করা; নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা; দেশের ভেঙে পড়া ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা এবং সংঘাত, ক্যাম্পাসে রক্তপাত, খুন, ধর্ষণ ও অপহরণের মতো ঘটনা বন্ধ করা। এছাড়া প্রশাসনের দলীয়করণ বন্ধ করা। যাতে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি পদসহ বিভিন্ন কর্পোরেশন, জেলা পরিষদ, মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণের তীব্র প্রতিবাদ জানানো এবং তা সম্পূর্ণ বন্ধ করা। এসময় তিনি লংমার্চের রোডম্যাপ ও পয়েন্ট নিয়েও কথা বলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর