শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের খসড়ায় মতপ্রকাশের ঝুঁকি রয়েছে : টিআইবি বাব আল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচলে হুতির নিষেধাজ্ঞা চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া : প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলজেরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কালিন্দী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের বিএসএফের অপচেষ্টা, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা, রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী শাকিল ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

খেলনা বিমান’ মন্তব্যে নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা

বিনোদন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

চার্টার্ড উড়োজাহাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তাঁর বিরুদ্ধে ৩ কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা করেছে ডিউনস এভিয়েশন নামে একটি উড়োজাহাজ সংস্থা। সংস্থাটির অভিযোগ, নোরা তাদের একটি চার্টার্ড উড়োজাহাজকে ‘মিনিয়েচার’, ‘টয়’ ও ‘লেগো এয়ারপ্লেন’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন, যা প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউনস এভিয়েশনের একটি Cessna Citation CJ2 উড়োজাহাজে ভ্রমণ করেছিলেন নোরা। যাত্রাপথে তিনি বিমানের ভেতর থেকে কয়েকটি ভিডিও ধারণ করেন এবং পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেগুলো প্রকাশ করেন। ওই ভিডিওগুলোতে উড়োজাহাজটির আকার ও চেহারা নিয়ে তিনি ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেছে সংস্থাটি।

ডিউনস এভিয়েশনের দাবি, নোরার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি হওয়ায় তাঁর মন্তব্য দ্রুত বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। এর ফলে প্রতিষ্ঠানটির সুনাম, ব্যবসায়িক গ্রহণযোগ্যতা ও গ্রাহকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেছে তারা।

মামলায় সংস্থাটি আরও অভিযোগ করেছে, নোরার মন্তব্যের পর তাদের উড়োজাহাজের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং বাতিলের সংখ্যাও বেড়ে যায়। তাদের ভাষ্য, অভিনেত্রীর মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন ও বাস্তব তথ্য যাচাই ছাড়া করা। এসব মন্তব্যের কারণে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ডিউনস এভিয়েশন আদালতে দাবি করেছে, সংশ্লিষ্ট উড়োজাহাজটি যাত্রাটির জন্য যথাযথ ছিল। তাদের বক্তব্য অনুযায়ী, বিমানটি ভারতের ডিজিসিএ অনুমোদিত, উড্ডয়নের উপযোগী এবং বৈধ নন-শিডিউলড অপারেটরস পারমিট (NSOP)-এর আওতায় পরিচালিত হচ্ছিল।

সংস্থাটি শুধু ৩ কোটি রুপি ক্ষতিপূরণই চায়নি; নোরার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট পোস্ট ও অনলাইন কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশও চেয়েছে। পাশাপাশি তাঁর মন্তব্য নিয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য আদালতের নির্দেশ চাওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মামলাটি চলতি বছরের এপ্রিল মাসে গান্ধীনগরের আদালতে দায়ের করা হয়। সিনিয়র সিভিল জজ আর. আগরওয়ালের আদালতে আগামী ২৫ সেপ্টেম্বর এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে মামলার অভিযোগের বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে কোনো বিস্তারিত জবাব বা আদালতে তাঁর অবস্থান এখনো প্রকাশ্যে আসেনি। ফলে আদালতের পরবর্তী শুনানিতে বিষয়টি কোন দিকে গড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর