বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে ইনসাফ কায়েম চান জামায়াত আমির বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আগাম শুভেচ্ছা জানালেন অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে ভোট গণনা সারাদেশে অবৈধ অস্ত্রের ব্যবহারে প্রতিদিন গড়ে ১০ খুন কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জন একই পরিবারের একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের এলসির জন্য ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি সরিয়ে দেওয়া হয়েছে কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যম স্কুল আসছে সরকারের তদারকিতে : ববি হাজ্জাজ

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আগাম শুভেচ্ছা জানালেন অলি আহমদ

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

মির্জা ফখরুল ও অলি আহমদ এবারের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণের আয়োজন করা হয়।

নিজের প্রতিক্রিয়ায় অলি আহমদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আগাম শুভেচ্ছা জানান। তিনি বলেন, মির্জা ফখরুলের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন এবং তার কাছ থেকে তিনি ভালো কিছু প্রত্যাশা করেন।

অলি আহমদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে একই সাথে অনেক দিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি।’

রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পক্ষে যারা সমর্থন দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অলি আহমদ। তিনি বলেন, যারা তাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ১৯৯১ সালের পর এই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট অলি আহমদকে প্রার্থী করে।

অলি আহমদের এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের ফল ঘোষণার আগেই সম্ভাব্য বিজয়ী হিসেবে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানানোর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর