সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

শ্যামপুরে সংখ্যালঘু পারিবারিক পূজা মণ্ডপে হামলা ও হত্যার ঘটনা প্রসংগে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৫৫ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : অদ্য নিশ্চিতয়ে সংবাদ প্রেরণ করেন যে- গত ৬ই নভেম্বর ২০২১ ইং ভোর রাতে ঢাকা কদমতলী থানা নিয়ন্ত্রনাধীন বসবাসরত শ্যামপুর গ্রামের বাসিন্দা শ্রী সাগর দাসের পারিবারিক মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান (কালী পূজা) চলাকালীন সময় এলাকার ক্ষমতাশীল দলিয় ভূমি দস্যু দুঃস্কৃতীকারি চক্ররা অতর্কিত হামলা চালায় এবং পূজা মণ্ডপে ভাংচুর সহ শ্রী সাগর দাস ও তাহার পরিবারের সদস্যদের নির্মম ভাবে মারধর সহ মন্দিরের মূল্যবান আসবাবপত্র ও দেব দেবীর স্বর্নালঙ্কার লুটপাট করে।

এই বর্বরচিত হামলা চলাকালীন সময় পূজা মণ্ডপে উপস্থিত পূজারীরা তাহাদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা বিভিন্ন রকম হাতিয়ার দ্বারা নিরিহদের মারধর ও নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। এই বর্বরচিত হামলায় শ্রী সাগর দাস (৫৩) পিতা মৃত বৈদ্যনাথ দাস গুরুতর আহত হয়ে জ্ঞান হারায় এবং তাহাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত জ্ঞানহীন অবস্থায় ৯ নভেম্বর সন্ধ্যায় শমরিতা হাসপাতালে মৃত্যু বরন করেন। প্রতিনিধি এই মৃত্যুর বিষয়ে ডাক্তারকে জিজ্ঞাসা বাদে জানতে পারেন যে- ভারী বস্তু দ্বারা ঘাড় ও মস্তিষ্কে আঘাত করার কারনে ভিকটিম ঘটনাস্থলে জ্ঞান হারায় এবং পরে ব্রেইন স্টোক করে চিকিৎসারত অবস্থায় হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। প্রতিনিধি ভিকটিম পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে চাইলে এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভূমি দস্যু শাহরিয়ার আহমেদ শুকুর এর সন্ত্রাসী বাহিনীর বাধার সম্মখীন হয়। ফলে এই বিষয় কদমতলী থানায় যোগাযোগে জানতে পারে যে- গত ০৬/১১/২১ ইং সন্ধ্যায় সংখ্যালঘুদের অভিযোগটি গুরুতর সহ থানায় মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এবং আইনি কার্যক্রম চলমান আছে।

ডিউটি অফিসার আরো নিশ্চিত করেন যে ভিকটিমের মৃত্যুর বিষয়টি এই মামলায় হত্যার অভিযোগ হিসেবে গন্নিত হবে। অতঃপর প্রতিনিধি এলাকার সংখ্যালঘুদের সাথে গোপনে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয় যে ভিকটিম শ্রী সাগর দাস পরিবারের পৈতৃক সম্পত্তি অনৈতিক ভাবে গ্রাস করার লক্ষে শুকুর বাহিনী সন্ত্রাসীরা দীর্ঘদিনযাবৎ বিভিন্নভাবে পায়তারা করে আসছিল। স্থানীয় লোকদের মাধ্যমে আরো জানাযায় যে, যদিও থানায় মামলা রুজু করা হয়েছে কিন্তু আইন সংস্থা এখনো কোনো আসামিকে গ্রেফতার বা আইনি ব্যবস্থা গ্রহণ করে নাই এবং আসামিরা প্রকাশ্যে ঘোরা ফেরা ও ভিকটিম পরিবারকে ভয়ভীতিকর হুমকি ধামকি দিয়ে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর