মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

ধ্বংসের রাজনীতি বন্ধ করে বিএনপিকে রাজপথে আসার আহ্বান সোহাগের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ টাইম ভিউ

এম এইচ শান্ত বাগেরহাট জেলা প্রতিনিধি : দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার নির্বাচনী পথসভা। বাগেরহাট-৪ আসনের ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এইচ এম বদিউজ্জামান সোহাগ। ধ্বংসের রাজনীতি ছেড়ে বিএনপিকে রাজপথে আসার আহ্বান সোহাগের

বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাই এবারের নির্বাচনে অংশ নিয়েছে। আর যারা অনলাইনের রাজনীতিতে বিশ্বাসী তারা আন্ডারগ্রাউন্ডে বসে শুধু অপপ্রচার আর নাশকতার পরিকল্পনা করছে।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি এ মন্তব্য করেন। এদিন তিনি মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নে দুটি পথসভা করেন।

এর আগে তিনি নিজে বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন।

নির্বাচন বিরোধী বিএনপির উদ্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, আপনারা অনলাইনের মাধ্যমে ধ্বংসের রাজনীতি ছেড়ে রাজপথে আসুন। জনগণের আস্থা অর্জন করুন। এতে দেশের কল্যাণ হবে।

আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, তেলিগাতী ইউপির চেয়ারম্যান মোরশেদা খানম ও বনগ্রাম ইউপির রিপন দাস, আরো উপস্থিত ছিলেন ৩ নং পুটিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মাহবুবর রহমান শিকদার।

অপরদিকে একই আসনে সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. বদরুজ্জামান মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। এনপিপি প্রার্থী মোহাম্মদ লোকমান শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে, লাঙলের প্রার্থী সাজন কুমার মিস্ত্রী হোগলাপাশা ইউনিয়নে, তৃণমূল বিএনপি প্রার্থী লুৎফুন নাহার রিক্তা শরণখোলায় গণসংযোগ করেন। একই দিন বিএনএম প্রার্থী রেজাউল আসলাম রাজু মোরেলগঞ্জের বহরবুনিয়া ও পুটিখালী ইউনিয়নে গণসংযোগ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর