রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৩ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর আজ দেশে ফিরেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দল।

মাদ্রিদে দলটির বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে শুরু হয় উৎসবমুখর পরিবেশ। অধিনায়ক রদ্রি ট্রফি হাতে বিমান থেকে নামতেই উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এরপর কোচ লুইস দে লা ফুয়েন্তে, লামিনে ইয়ামাল, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, গাভিসহ দলের সদস্যরা আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন।

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ফুটবলার, কোচিং স্টাফ ও দলের কর্মকর্তাদের মুখে ছিল স্বস্তি আর গর্বের হাসি। বিশ্বকাপ জয়ের এই ঐতিহাসিক অর্জনকে ঘিরে রাজধানী মাদ্রিদে আয়োজন করা হয়েছে রাজকীয় সংবর্ধনার। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের সংবর্ধনা জানাবেন। এরপর ছাদখোলা বাসে পুরো মাদ্রিদ শহর প্রদক্ষিণ করে সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপন করবেন তারা।

ফাইনালে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে, ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন। ম্যাচ শেষে শুরু হয় শিরোপা উদযাপন। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন লামিনে ইয়ামাল। উদযাপনে যোগ দেয় তার ছোট ভাইও। ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ, বড় ভাইয়ের কাঁধে চড়ে আনন্দ ভাগ করে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে এই আনন্দঘন মুহূর্তের মধ্যেও দুঃসংবাদ এসেছে স্পেনের পশ্চিমাঞ্চল থেকে। বিশ্বকাপ জয় উদযাপনের সময় একটি ফোয়ারার অংশ ধসে পড়ে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্বকাপ জয়ের আনন্দে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে মাদ্রিদ। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলায় স্পেনজুড়ে চলছে বিজয় উৎসব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর