শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

আইন মেনেই নুরের বাসায় তল্লাশি হয়েছে : ডিবি প্রধান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৩৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় আইন মেনেই তল্লাশি হয়েছে। বুধবার (২ আগস্ট) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিস্ফোরক আইনের একটি মামলা এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ তাদের পরিচয় দিয়েছিল। আইনেই বলা আছে মামলার আসামি যেখানে বা যার বাসায় থাকুক আমরা তাকে ধরে নিয়ে আসতে পারি। এর জন্যে যদি আমাদের বল প্রয়োগ করার প্রয়োজন হয় তবে সেটাও আমরা করতে পারব। আমরা আইনের বাইরে কিছুই করিনি।

তিনি বলেন, বিন ইয়ামিন মোল্লা একটি মামলার আসামি। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদরাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করছে। তার বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা দেখতে পারবেন। আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারি না। আমরা আইনের মধ্যে থেকেই কাজ করছি।

ডিবি প্রধান আরও বলেন, ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি একজন রাজনীতিবিদ। তারই তো উচিত ছিল বাসায় কোনো মামলার আসামি থাকলে তাকে বের করে দেওয়া। তিনি সেটা না করে উল্টা পুলিশের ওপর চরাও হলেন। তিনি পুলিশকে গালাগাল করলেন। এর মাধ্যমে তিনি সরকারি কাজে বাঁধা দিয়েছেন।

এর আগে, মঙ্গলবার মধ্য রাতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করা হয়।

এ ঘটনায় বুধবার ভোরে সংবাদ সম্মেলন করে বিন ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ করেন নুর। পরে অবশ্য দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেপ্তার দেখানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর