রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে: হানিফ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২১৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নির্বাচনকে সামনে রেখে বিএনপি কি ভাবছে সে টা বিএনপি বলতে পারবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে এবং সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনে অংশ নিবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি আজ কুষ্টিয়া মেডিকেল কলেজে আগামী জুলাই মাসে স্বল্প পরিসরে আউটডোর সার্ভিস চালু ও কাজের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন।

এই আওয়ামী লীগ নেতা বলেন, বাজেট পেশ হওয়ার আগে বিএনপির একজন র্শীষ নেতা বাজেট সমন্ধে ভুলভাল তথ্য দিয়ে প্রেস ব্রিফিং করেছেন। বাজেটের ধারা না পড়ে সরকারের বিরুদ্ধে অযৌক্তিক মিথ্যাচার করে যাচ্ছে।

তিনি আরও বলেন, গত তিন বছর করোনাকালীন মহাদুযোর্গ এবং রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা। মন্দার ঢেউ কাটিয়ে অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য এ বাজেট পেশ করা হয়েছে।

এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার দেলদার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর