শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন : আইজিপি ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন

ঈদযাত্রা স্বস্তি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যাত্রী ও যানবাহনের চাপ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে গতকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ অংশে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও আজ সকাল থেকে কোনো চাপ নেই বললেই চলে। ফলে যাত্রীরা কোনো রকম ভোগান্তি ছাড়াই খুব সহজেই একস্থান থেকে আরেক স্থানে চলাচল করতে পারছেন।

বুধবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ডে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

সানারপাড় থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে পরিবার নিয়ে শিমরাইল এলাকায় এসেছেন রায়হান হোসেন সুমন নামের এক চাকুরিজীবী। তার সঙ্গে কথা হলে তিনি জানান, আজ থেকে ইদের ছুটি শুরু হয়েছে। তাই দেরি না করে আজই পরিবার নিয়ে নিজ গ্রামের বাড়ি যাচ্ছি। ভেবেছিলাম মহাসড়কে যানজট থাকতে পারে, কিন্তু এসে দেখি মহাসড়ক একদমই ফাঁকা। আশা করছি, ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়ি যেতে পারবো।

আল-আমীন হোসেন পেশায় সরকারি কর্মকর্তা। তিনি জানান, গত কয়েকদিন ধরে প্রচুর গরম থাকায় সকালেই গ্রামে চলে যাচ্ছি। গ্রামে সবার সঙ্গে ঈদ পালন করতে না পারলে ইদের আনন্দটাই মাটি হয়ে যাবে।

সোলায়মান মিয়া নামের এক বাসচালক জানান, এখনো পর্যন্ত মহাসড়কে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয় নি। তাই খুব তাড়াতাড়ি সায়দাবাদ থেকে শিমরাইল এলাকায় চলে আসতে পেরেছি। ঈদের আগের দিন পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি এমন থাকলে আমাদের এবার যাত্রী নিয়ে যাতায়াত করতে কোনো সমস্যায় পড়তে হবে না।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, গতকাল মহাসড়কে যাত্রীদের পাশাপাশি যানবাহনের চাপ থাকলেও আজ সকালে কোনো চাপ নেই বললেই চলে। যানজট নিরসনে আমার এরিয়ার প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি, এবার যাত্রীরা নির্বিঘ্নেই তাদের গন্তব্য স্থলে যেতে পারবে। সূত্র :অধিকার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর