বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর কোন ইউপিতে কবে নির্বাচন? তালিকা প্রকাশ করলো ইসি ১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’, নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে আগুন দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বললেন আলিয়া ভাট

‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’, নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৩ টাইম ভিউ
‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’, নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ছবি-সংগৃহীত

দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতাকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। দেশের মানুষ এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর