বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর কোন ইউপিতে কবে নির্বাচন? তালিকা প্রকাশ করলো ইসি ১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’, নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে আগুন দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বললেন আলিয়া ভাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ টাইম ভিউ
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা
ছবি-সংগৃহীত

শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য আন্দোলনের আশঙ্কায় গাজীপুরে ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, ছুটি ঘোষণার পর কিছু শ্রমিক সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

তিনি আরও জানান, বর্তমানে জেলার কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই। বাকি কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। অনেক এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও কম খোলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর