শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা চাইলে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারবে: ট্রাম্প দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর থার্ড টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি জ্বালানির তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল দোকান-বিপণি বিতান ১১টা-৮টা খোলা রাখতে চায় মালিক সমিতি অধ্যাদেশ বাতিল-স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ ও হতাশ টিআইবি

এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম। এক লাফে দাম বাড়ানো হয়েছে ৩৮৭ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এই দাম ঘোষণা করে।

এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৩৪১ টাকায় বিক্রি করা হচ্ছিল। তবে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা।বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২২ কেজি সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা। পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর