রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০৯ টাইম ভিউ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বলে জানা গেছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা গণমাধ্যমকে বলেন, হতাহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। যতটুকু জানতে পেরেছি, গাড়িতে ১১ জন ছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আবার ৭ জনের বাড়ি সন্দ্বীপে।

নিহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন—আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও রাউজানের আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী সন্দ্বীপের বাসিন্দা সজীব চৌধুরী বলেন, আমরা একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন। তবে বাসা থেকে ১ ঘণ্টার দূরত্বে বিপরীত দিক থেকে আসা একটি মাছের গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহতদের মরদেহ দুকুম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর