রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম দাম্মাম-রিয়াদ রুটের বিমান ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত মার্কিনদের ওপর প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: ওয়াশিংটনের সতর্কতা ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নারী শক্তির নতুন কমিটি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন

কোনো ঠিকাদারকে এখনো কাজ দেওয়া হয়নি : জবি প্রশাসন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯১ টাইম ভিউ
কোনো ঠিকাদারকে এখনো কাজ দেওয়া হয়নি : জবি প্রশাসন
ছবি-সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থায়ী আবাসিক ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের দাবি, দরপত্র আহ্বান থেকে শুরু করে মূল্যায়নের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে ই-জিপি (ব-এচ) পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ঠিকাদারকে কাজ দেওয়া হয়নি।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ী আবাসিক ভবন নির্মাণের জন্য সরকার বিশ্ববিদ্যালয়ের হিসাবে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকারি আর্থিক বিধি অনুযায়ী এই অর্থ অন্য কোনো খাতে ব্যয়ের সুযোগ নেই। তবে এ অর্থে কাঙ্ক্ষিত মানের ভবন নির্মাণ সম্ভব না হওয়ায় প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত ৮ কোটি টাকা বরাদ্দের আবেদন করেছে।

টেন্ডার প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রশাসন জানায়, দরপত্র সম্পূর্ণভাবে ই-জিপি পদ্ধতিতে আহ্বান করা হয়েছে, যেখানে যোগ্য যে কোনো প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ইতোমধ্যে ১২টি দরপত্র জমা পড়েছে এবং সেগুলোর মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।

প্রশাসন আরও জানায়, এখন পর্যন্ত কোনো ঠিকাদারকে কাজ দেওয়া হয়নি। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে এবং প্রয়োজন হলে একটি মূল্যায়ন কমিটির মাধ্যমে দরপত্র প্রক্রিয়া যাচাই করা হবে। এ ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মের কোনো সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি বা ভিত্তিহীন অভিযোগ না ছড়িয়ে মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার অপেক্ষা করার আহ্বান জানানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর