অনলাইন ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে বাড়িতে বৈদ্যুতিক মর্টরে গরু গোসল করাতে গেলে গরুসহ তারে জড়িয়ে গেলে ঘটনার স্থলে তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম ধানুয়া কামালপুর ইউনিয়নের পূর্ব পলাশতলা গ্রামের আ. কাদেরের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দৈনিক অধিকারকে জানান, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।