মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৮ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে মুন্সি বাজার আশ্রয়ন কেন্দ্রের মাঠে স্থানীয় বাসিন্দা মোঃ হামেদ মৃধা ও গ্রাম বাসীর আয়োজনে মোঃ জামাল মুন্সি, মোঃ হান্নান মোল্লা, হেলাল মোল্লার সার্বিক সহযোগিতায় কাদের মৃধার স্মরণে গ্রামের লাঠিয়াল বাহিনী খালি পায়ে ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলে লাঠিয়ালরা। চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা এবং অপরকে আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এই দৃশ্য দেখে আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। আনন্দ আর হৈহুল্লোরের মধ‍্য দিয়ে এভাবেই চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ লাঠি খেলা।

ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলা উদ্ধোধন করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে ইদ্রিস মোল্লার সঞ্চালনায় লাঠি খেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল, ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর