শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২২০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান বলেন, ঘূর্ণিঝড়ের পরবর্তী গতিপথ পর্যবেক্ষণ করে ফ্লাইট ওঠানামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মোখার কারণে ৮ নম্বর সংকেত জারি করেছে। এর ফলে এ সময় কোনোভাবেই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সম্ভব নয়।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহা বিপদ সংকেত দিয়েছে। আর মোংলা বন্দরকে দেখাতে বলা হয় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর