সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু শ্রমিকদের কাজে ফেরার আহ্বান বাবুল আখতারের মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা ১ দফার আগেই ৭ দফা মেনে নিন: বিরোধীদলীয় নেতা ৪৬ পর্বেই ১০০ কোটি ভিউ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’ সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

চাচাতো বোনকে বিয়ে করাই কাল হলো সৌরভের!

মোঃ আসিফ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

চাচাতো বোনকে গোপনে বিয়ে করেছিলেন ময়মনসিংহের বাসিন্দা ওমর ফারুক সৌরভ। এর জেরেই তিনি চাচার হাতে খুন হয়েছেন বলে দাবি পরিবারের। এই হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছেন তারা।

রোববার (২ জুন) সকালে ময়মনসিংহের মনতলায় সুতিয়াখালের ব্রিজের নিচে লাগেজ থেকে উদ্ধার হয় সৌরভের দ্বিখণ্ডিত মরদেহ। রাতে এ ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলাও হয়েছে। আর হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

জানা যায়, সরকারি চাকরিজীবী বাবা ও মা-বোনের সঙ্গে ঢাকার মতিঝিলে থাকতেন সৌরভ। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। ১২ মে ঢাকায় চাচাতো বোন ইসরাত জাহান ইভাকে বিয়ে করেন সৌরভ। এরপর ইভা ময়মনসিংহের নিজ বাসায় চলে এলে চারদিন পর তাকে কানাডা পাঠিয়ে দেয় পরিবার। বিয়েকে কেন্দ্র করেই দুই পরিবারে বিরোধ ছিল। 
পরিবারের অভিযোগ, চাচাতো বোনের সঙ্গে প্রেম ও পরে তাকে বিয়ে করেছিলেন সৌরভ। যা মেনে নেননি চাচা ইলিয়াস। ক্ষুব্ধ হয়ে সৌরভকে ময়মনসিংহের নিজ বাসায় ডেকে এনে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
নিহতের মা মাহমুদা আক্তার বলেন, ‘আপন চাচাই আমার ছেলেকে খুন করেছে। আমি তার ফাঁসি চাই।’
বাবা ইউসুফ আলী বলেন, ‘শনিবার দুপুরে একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সৌরভ। আমরা তো জানতাম না সে এখানে আসবে। জানলে তো আর আসতে দিতাম না।’
 
পুলিশ বলছে, মরদেহ উদ্ধারের পরপরই অভিযানে নামে তারা। শিগগির রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে।
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় তদন্ত চলছে। এর মাধ্যমে অপরাধীকে বের করা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর