রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

চারদিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চারদিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-২৬ জুলাই অনুষ্ঠেয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে আগামী ২৩ জুলাই ইতালির রোমে যাবেন তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪ জুলাই ইতালির রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ইউরোপের দেশগুলোতে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার জন্য আবারো অনুরোধ করবে ঢাকা।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এই সফরে ইতালির ইএনআই’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

ইতালি থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে দুপক্ষের আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্রসচিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর