বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরে বেড়িবাঁধে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংকের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন, সভাপতি মামুন, সম্পাদক নোমান আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে মাদক নিয়ে ফেসবুকে কমেন্ট করায় বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট,ছেলেকে থানায় সোপর্দ করলেন পিতা মিরপুরের পল্লবীতে কুরিয়ার অফিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আহত কর্মী সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত

চুয়াডাঙ্গায় গ্রামীণ কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

চুয়াডাঙ্গা আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী (৪৮) নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহ পিরতলী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় কবিরাজ রাজাই আলীর ভাইয়ের ছেলে সানোয়ার হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন।

হত্যার শিকার রাজাই আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে কাচারীপাড়ার মৃত দেসের আলীর ছেলে। তিনি কবিরাজী পেশায় যুক্ত ছিলেন, এছাড়া এলাকায় চাষাবাদ করতেন। তার দুই ছেলে মালেশিয়া প্রবাসী। স্থানীয় লোকজনের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী এসব তথ্য জানান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান, শুক্রবার রাতের কোনো এক সময় কবিরাজ রাজাই আলীকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে কালী ভান্ডারদহ পিরতলী মাঠে পাশে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার পরিচয় শনাক্ত করে।

ওসি সেকেন্দার আলী বলেন, কি কারণে কবিরাজ রাজাই আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর