শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

টানা বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের শঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাঙ্গামাটিতে গেল দুই দিন ধরে টানা বর্ষণের কারণে পাহাড় ধ্বসের সম্ভাবনা দেখা দিয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছেন জেলা প্রশাসন। টানা বর্ষণের কারণে এ নির্দেশনা জারি করেন রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসন মো. মোশারফ হোসেন খান।

আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল থেকে রাঙ্গামাটি শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিম পাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হচ্ছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান আজ সকালে রাঙ্গামাটির ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসানসহ প্রশাসনের লোকজন ও স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ দিকে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি শহরের ৯ ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মো মোশারফ হোসেন খান জানান, টানা বর্ষণের কারণে পাহাড় ধ্বসের ঝুঁকি রয়েছে। বিকাল থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এই জন্য রাঙ্গামাটি পৌর এলাকা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও একই নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে।

তিনি বলেন, আমি চাই না দুর্যোগের কারণে কারো কোন ক্ষতি হোক। কেউ আহত বা নিহত হোক সেটা আমরা কোন ভাবেই কামনা করি না। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে বিকাল ৪টার মধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্র অথবা রাঙ্গামাটি জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে সরে যেতে হবে।

তিনি আরও বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানে থাকা খাওয়া সহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আমরা সবাইকে মাইকিং করে সর্তক করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর