শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা : প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের “শিল্পী সমাজের প্রতি দর্শকের আস্থার সংকট, নাকি রাজনীতির অদৃশ্য প্রভাব ?” জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

টানা ৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ টাইম ভিউ
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ দাবিতে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে দীর্ঘ ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এই ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। অবরুদ্ধ অবস্থার সময় আন্দোলনকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় অনেকেই ‘ভুয়া ভুয়া’ স্লোগানও তুলেন।

প্রাথমিকভাবে আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে—এমন বার্তা পাঠানো হলেও আন্দোলনকারীরা তা মানেননি। তারা আজই প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে অবস্থান ধরে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশের চেষ্টা ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর তীব্র উত্তেজনার মধ্যে ড. সালেহউদ্দিন আহমেদকে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সচিবালয় থেকে বের করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর