রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

ট্রাফিক পুলিশের সদস্যকে পিষে মারার ঘটনায় হত্যা মামলা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৫৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের এক সদস্যকে পিষে মারার ঘটনায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) গভীর রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন নগর ট্রাফিক পুলিশ উত্তর জোনের সার্জেন্ট মাহিন হাসান।

এর আগে, রাত সাড়ে ৮টার দিকে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় কর্তব্যরত অবস্থায় ১০ নম্বর রুটের সিটি বাস (চট্টমেট্টো-জ-১১-১৬৯০) ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. নুরুল করিমকে পিষে মারেন। উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যান।

নিহত মো. নুরুল করিম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াইল উত্তরপাড়ার মো. শামসুল হকের ছেলে। তিনি নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

সিএমপির ট্রাফিক উত্তর জোনের উপপুলিশ কমিশনার জয়নাল আবেদীন বুধবার বিকালে দেশ রূপান্তরকে জানান, ঘটনাটি মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকের। বেপরোয়া গতিতে চালাতে দেখে বাসটিকে সংকেত দেন ট্রাফিক কনস্টেবল নুরুল করিম। সংকেত অমান্য করে নুরুল করিমকে চাপা দেয় বাসচালক। বাসের নিচে গুরুতর আহত অবস্থায় পড়েছিল কনস্টেবল নুরুলের দেহ। তাৎক্ষণিক ঘটনাটি দেখে আশপাশের লোকজন বাসটিকে থামতে বললেও না থেমে পুনরায় নুরুল করিমের শরীরের ওপর দিয়ে বাসটি চালিয়ে দেন চালক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নুরুল করিম।

তিনি বলেন, ‘এটি দুর্ঘটনা নয়, হত্যা। তাই পুলিশের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। চালককে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

এদিকে দ্রুততম সময়ে ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর