শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে খুশি হবে সাংবাদিকরা : আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৬৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে যে সংশোধন হচ্ছে, তাতে সাংবাদিকেরা খুশি হবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।সাংবাদিকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটার (সংশোধনী) জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, আপনাদের উদ্বেগ সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি এটুকু বলতে পারি, ডিজিটাল নিরাপত্তা আইনের যে সংশোধন হচ্ছে, তাতে আপনারা সবাই খুশি হবেন।

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের খসড়া আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরকে জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তার সাথে আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আলোচনা হয়েছে৷ আমি উনাকে বলেছি, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদে উত্থাপন করা হবে এবং সেপ্টেম্বরেই সংসদে পাস করা হবে বলে আমরা আশা করছি৷

আনিসুল হক আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে ডাটা সিকিউরিটি অ্যাক্ট ও শ্রম আইন নিয়েও কথা হয়েছে। তারা শ্রম অধিকার সম্পর্কে জানতে চেয়েছে। আমরা বলেছি, দেশে শ্রম আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর