সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

রিপোর্ট: মো: আদিল :
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ
ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: মো: আদিল

রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা গেলে একদিকে ডেঙ্গুর প্রকোপ কমবে, অন্যদিকে এলাকার পরিবেশও সুন্দর ও বসবাসযোগ্য হবে।

আজ শনিবার সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবে আজ পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির একটি প্রতিনিধি দলও এ কার্যক্রমে অংশ নিয়েছে।’

তিনি বলেন, খালটি পরিপূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হলে এ এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এলাকার পরিবেশও আরও সুন্দর হবে।

খালটি শুধু পরিষ্কার করেই কার্যক্রম শেষ করতে চান না জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে আমরা খালটিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করার পাশাপাশি এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিতে চাই। এর মাধ্যমে এখানে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা চলছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করে খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক ও জাহাঙ্গীর কবির জনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

এ ছাড়া যুবদল পল্লবী থানার আহ্বায়ক নূর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার আহ্বায়ক মেহেদী হাসান বাবু ও সদস্যসচিব রবিউল করিম বাবু, স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার আহ্বায়ক রওশন হাসান এবং ছাত্রদল পল্লবী থানার আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল,সদস্য সচিব খোরশেদ আলম নীরবসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর