মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

দুই দিনে পদ্মা সেতুতে পৌনে ৯ কোটি টাকার টোল আদায়

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ
দুই দিনে পদ্মা সেতুতে পৌনে ৯ কোটি টাকার টোল আদায়

ঈদের ছুটির প্রথম দুই দিনেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় পদ্মা সেতুতে বিপুল যানবাহন পারাপার এবং টোল আদায়ে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব এসেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ও বুধবার (১৮ মার্চ) এই দুই দিনে পদ্মা সেতু দিয়ে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা।পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে। দুই দিনে এই প্রান্ত দিয়ে মোট ৫৩ হাজার ৩৫৮টি যানবাহন সেতুতে ওঠে।

সবশেষ বুধবার (১৮ মার্চ) একদিনেই ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। এদিন শুধু মাওয়া প্রান্ত থেকেই ২৮ হাজার ৩৯০টি মোটরসাইকেল সেতুতে ওঠে। এর আগের দিন ১৭ মার্চ মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানান, টোল প্লাজা দিয়ে প্রতি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আলতাফ হোসেন শেখ আরও বলেন, টোল প্লাজায় পৌঁছানোর আগে পদ্মা সেতু উত্তর থানার সামনে এবার কোনো যানজট নেই। ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছাড়া মানুষের ঢল নামলেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় চিরচেনা যানজটের ভোগান্তি ছাপিয়ে এবারের যাত্রা হয়ে উঠেছে আনন্দদায়ক ও স্বস্তির। কোথাও কোনো বড় ধরনের জটলা ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৫ জুন একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন চলাচলের রেকর্ড হয়েছিল পদ্মা সেতুতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর