বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মুখোমুখি বসছেন শি, পুতিন ও ট্রাম্প

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা
ছবি-সংগৃহীত

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির বিরোধী দল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর মঙ্গলবার এই ঘোষণা দেন তিনি। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মনতসামের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খুরেলসুক ও তার দলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট পদ ছেড়েছেন।

মঙ্গোলিয়ার বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে।

খুরেলসুক উখনা বলেছেন, সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টি বলেছে যে আমার পদ থেকে সরে দাঁড়ানো উচিত। আমি এ বিষয়ে একমত। তাই আমি মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করব। আমার বিরুদ্ধে তোলা এই অভিযোগের তদন্ত করা হবে এবং আমার সম্মান ফিরিয়ে আনা হবে।

২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকারী খুরেলসুক উখনা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রেসিডেন্টের মানহানি ও অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে। তবে তিনি তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। মঙ্গোলিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের এই পদত্যাগ দেশটির ১২৬ সদস্যের এককক্ষ বিশিষ্ট সংসদ স্টেট গ্রেট খুরালের অনুমোদন পেতে হবে। সূত্র : রয়টার্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর