রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নারী শক্তির নতুন কমিটি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী

দেশে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বাংলাদেশে করোনার অমিক্রন ধরনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। পাঁচ ব্যক্তির নমুনা পরীক্ষায় জেএন.১ ধরা পড়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এ কথা জানিয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন প্রথম আলোকে বলেন, ‘পাঁচটি নমুনায় অমিক্রনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাসখানেক আগেই নতুন এই উপধরনের কথা বিশ্ববাসীকে জানিয়েছে। সংস্থাটি বলেছে, নতুন এই উপধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতির ওপর তাঁরা নজর রাখছেন। এদিকে ১৪ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাংবাদিকদের বলেছিলেন, সরকার আড়াই কোটি ডোজ টিকা সংগ্রহ নিশ্চিত করেছে। ২০২৪ ও ২০২৫ সালে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ হিসেবে এসব টিকা দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর