মোঃ আসাদ মাহমুদ, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও দলীয় নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং বর্তমান নির্বাচন কমিশনকে ব্যর্থ ও অথর্ব বলে আখ্যা দিয়ে পদত্যাগের দাবীতে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখা। শুক্রবার পবিত্র জুম্মার নামায শেষে দোহার শাখার আওতায় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন শাখা, বিলাশপুর শহ কয়েক শতাধিক নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের স্লোগানের মাধ্যমে বর্তমান সরকার সহ সিইসির পদত্যাগ দাবি করে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করার জোড় দাবি জানায়। এ সময় পুরো বিক্ষোভ মিছিলটি নিরাপত্তার লক্ষ্যে দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সভাপতি মোঃ কামাল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি জয়পাড়া বাজার রেজিয়া ক্লিনিকের সামনে থেকে শুরু হয়ে উপজেলার মূল সড়ক, থানার মোড় ও করম আলীর মোড় হয়ে ওয়ান ব্যাংকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সাধারণ সম্পাদক মোঃ সুলাইমান বেপারীর পরিচালনায় বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখা সভাপতি হাফেজ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সহ-সভাপতি হাফেজ মোঃ ইসমাইল হোসেন, ডাঃ মোঃ বিল্লাল হোসেন, হাফেজ রুহুল আমীন দেওয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সহ-সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মোঃ তাওহীদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি হাফেজ মতিউর রহমান মোল্লা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মোঃ মোশাররফ হোসেন শামীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা মোঃ জামাল হোসেনসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের নেতাকর্মীরা।