শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের ভিন্নধর্মী গল্পে দোয়েল, আসছে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত এই মেট্রোলাইন হবে: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে: নাহিদ ইসলাম নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার, রিমাণ্ড আবেদন সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেফতার- ৪ ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে সংঘ্যবদ্ধ ধর্ষণ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী
ছবি-সংগৃহীত

ধর্ম মানুষের একান্ত বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভেদ কিংবা রক্তপাত ঘটানো কখনোই উচিত নয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে ঢাকা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী সতর্ক করে বলেন, “ধর্ম ইহকাল ও পরকালের গভীর অনুভূতির বিষয়। সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে কোনো রাজনীতি করা বা ধর্মকে ব্যবসায়িক হাতিয়ার হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। এ দেশের প্রতিটি নাগরিক যেমন নিজ ধর্ম অবাধে পালন করবেন, তেমনই অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতিও শ্রদ্ধাশীল থাকবেন।”

শ্রীকৃষ্ণের আদর্শ তুলে ধরে মন্ত্রী বলেন, “শ্রীকৃষ্ণের জন্মকথা আমাদের অন্যায়, অত্যাচার ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয়। ইতিহাস বলে, অধর্ম ও অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, পরিণতি থেকে কারও নিস্তার নেই। বিচারালয়ে একজন আইনজীবীর আসল পরিচয় তাঁর পেশাগত সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, তাঁর ধর্মীয় পরিচয় নয়।”

তিনি আরও যোগ করেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, অসাম্প্রদায়িক ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের প্রতিটি নাগরিকের।

ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির, মহানগর দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর