শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার, রিমাণ্ড আবেদন সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেফতার- ৪ ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে সংঘ্যবদ্ধ ধর্ষণ পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর এবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ, সিদ্ধান্ত পরে : রিজভী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা
ছবি-সংগৃহীত

মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর অনুমতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। কয়েকশ কোটি ডলারের ওয়ানএমডিবি দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে নাজিব রাজাককে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

দ্বিতীয়বারের মতো রাজকীয় ক্ষমার আওতায় নাজিব এবার কারাগারের পরিবর্তে তার সাজার মেয়াদের বাকি সময় নিজের বাড়িতে বন্দি অবস্থায় কাটানোর সুযোগ পাচ্ছেন।

এর আগে প্রথম রাজকীয় ক্ষমার আওতায় নাজিবের কারাদণ্ডের মেয়াদ ১২ বছর থেকে অর্ধেক কমিয়ে ৬ বছর করা হয়েছিল এবং ধার্য জরিমানাও কমানো হয়েছিল। নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি রাষ্ট্রীয় বিনিয়োগকারী ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) একটি ইউনিট থেকে অবৈধভাবে অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গের অপরাধে ২০২০ সালে দোষী সাব্যস্ত হন। তবে নাজিব শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আইন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিম নাজিব রাজাককে শর্তসাপেক্ষ ক্ষমা করতে রাজি হয়েছেন।

এর ফলে ২০২৮ সালের ২৩ অগাস্ট পর্যন্ত নাজিব গৃহবন্দি থেকে বাকি সাজা ভোগ করতে পারবেন। তবে তাকে শর্ত অনুযায়ী, আদালতের বেঁধে দেওয়া ৫ কোটি রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর