বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মুখোমুখি বসছেন শি, পুতিন ও ট্রাম্প

নতুন করে হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া ছেড়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
নতুন করে হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া ছেড়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য
ছবি-সংগৃহীত

নতুন করে হামলা হওয়ার আশঙ্কা থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন সেখানে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ অংশ। বুধবার সকাল থেকেই তাদেরকে নিজেদের পোশাক, অস্ত্রসহ থানার অন্যান্য জিনিসপত্র নিয়ে জেলার পুলিশ লাইনসের দিকে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবারের হামলার পর থানাটিতে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। তাদের মধ্যে অল্প কয়েকজনকে বুধবার বিকেলে থানায় দেখা গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বাকিরা পুলিশ লাইনসে গেছেন বলে জানিয়েছেন তারা।

তবে জেলা পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য যে, নেতাকর্মীদের গ্রেফতার করাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে ওই থানাটি ঘেরাও করে হামলা চালিয়েছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে ভাঙচুর করে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি থানা ভবন ও স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয় হামলাকারীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর