অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত রবিবার (২ জুলাই) রাতে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদি হাজিনগর সিআইখোলা এলাকায় রুবেলের রিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
নিহত সোহাগ কুমিল্লা জেলার মুরাদনগর থানা মৃত্যু আব্দুল মালেক মিয়ার ছেলে। বর্তামনে সে নিজ পরিবার নিয়ে সিআইখোাল এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহাগ দীর্ঘদিন যাবত ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববারও তিনি অটোরিকশার চার্জ দিতে রুবেলের গ্যারেজে যান। তখন অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই ঐ চালক মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফ জানান, মরদেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।