রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ শাহ মাহমুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট কাঠগড়ায় দাঁড়িয়ে মিষ্টি সুভাসের আক্ষেপ, ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’ সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু, ডিসিকে প্রস্তাব পাঠানোর নির্দেশ জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

পদত্যাগ করেছেন তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১২৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সরকারে নিযুক্ত দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী এবং প্রধান পাঁচ উপদেষ্টা পদত্যাগ করেছেন। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সরকারের টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী যথাক্রমে- ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন, ড. গওহর রিজভী, তারিক আহমেদ সিদ্দীক, ড. মসিউর রহমান, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান সংসদ সদস্য হওয়ায় তিনি পদত্যাগ করেননি।

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান জানান, তিনি পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যারা সংসদ সদস্য নন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।
বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া মোট সদস্য ৪৭ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী। তিনজনের পদত্যাগপত্র গৃহীত হলে মন্ত্রিসভায় সদস্য সংখ্যা হবে ৪৩ জন। এরমধ্যে ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

ইয়াফেস ওসমান বলেন, ‘এবারও গতবারের মতো হবে।’ তিনি এর বেশি কিছু জানাতে রাজি হননি। কখন পদত্যাপপত্র দিচ্ছেন, জানতে চাইলে বলেন, ‘এটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেনে নিন।’
অন্যদিকে মোস্তাফা জব্বার বলেন, ‘গতবার আমরা যা করেছি, এবারও সেটাই হবে। বাকিটা আপনারা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেনে নিন।’

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এর আগে ওই বছরের ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচনকালীন সরকার গঠনে ২০১৮ সালের ৬ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। ওইদিনই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চার মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয় এক মাস পর অর্থাৎ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর ঠিক আগের দিন।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের ২১ নভেম্বর প্রধানমন্ত্রীসহ ২৯ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করা হয়। এরমধ্যে ২১ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ৭ জন। ওই মন্ত্রিসভায় মহাজোট সরকারের ১৬ মন্ত্রী ও ১৪ জন প্রতিমন্ত্রীর বাদ পড়েন। নিয়োগ দেওয়া হয় প্রধানমন্ত্রীর আরও দুই উপদেষ্টা।

নির্বাচনকালীন সরকার গঠনের জন্য ২০১৩ সালের ১১ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারিখবিহীন পদত্যাগপত্র জমা দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি যে পদত্যাগপত্রগুলো গ্রহণ করেন তারাই নির্বাচনকালীন সরকারে স্থান পাননি। ওই মন্ত্রিসভায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদের ৬ জন মন্ত্রী ও দুজনকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর