শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

পদ্মার ধারে স্তূপ করে রাখার বালুর নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৬৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে খেলতে গিয়ে পদ্মার নদীর ধারে স্তূপ করে রাখার বালুর নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (৭ আগস্ট) বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া গ্রামে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো- সাঁড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের দিনমজুর আহসান আলীর ছেলে জিহাদ (৮) ও একই গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৮)। তারা সাঁড়া পানিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ওই পরিবারের বরাতে জানান, এদিন বিকালে স্কুল থেকে বাড়ি ফিরে সাঁড়া পদ্মা নদীর তীরে বালুর খামালে বন্ধুদের সাথে শিশু হিমেল ও জিহাদ খেলাধুলা করছিল। এ সময় বৃষ্টির পানিতে বালু নরম থাকায় বালু ধ্বসে ওই দুই শিশু বালির স্তূপের নিচে চাপা পড়ে।

এ সময় অন্য শিশুদের চেঁচামেচি ও চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। পরে দুই শিশুর পরিবারের স্বজনরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত বলে ঘোষণা করেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা হবে। প্রাথমিকভাবে এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর